
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবসা ও বাজেট পরিকল্পনা সভা ২০২৩ আজ রবিবার ১৫/০১/২০২৩ তারিখ ঢাকার ইআরএফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব এ টি এম এনায়েত উল্লাহ। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠন প্রধানগণ ছাড়াও বিভিন্ন পদমর্যাদার প্রায় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় ইভিপি (এইচআর) ও কোম্পানি সচিব জনাব আবদুর রহমান এবং উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ ও ভিপি জনাব মোঃ নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। ২০২২ সালের ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। সভায় বাজেট পরিকল্পনার উপর প্রশিক্ষণ প্রদান করেন জনাব আলামিন মোহাম্মদ।












