
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের উদ্যোগে নন-লাইফ বীমা কোম্পানীর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগনের সঙ্গে বীমা সেক্টরের উন্নয়নে কর্মপন্থা নির্ধারণ ও সার্বিক বিষয়ে মতবিনিময় সভা গত ২০ মে, ২০২৬ ইং তারিখ, বুধবার, সন্ধ্যা ৬:০০ টায়স্যামসন এইচ চৌধুরী সেন্টার (লেভেল-২), ঢাকা ক্লাব, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন হোসেন আখতার, চেয়ারম্যান সিটি ইন্স্যুরেন্স পিএলসি, আবদুল্লাহ আল মাহমুদ, চেয়ারম্যান, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স পিএলসি, নাসির উদ্দিন আহমেদ (পাভেল), সাবেক প্রেসিডেন্ট, বিআইএ, মজিবুল ইসলাম, চেয়ারম্যান, পূরুবী জেনারেল ইন্স্যুরেন্স, তৌহিদ সামাদ, চেয়ারম্যান, বাংলাদেশ জেনাঃ ইনসিওরেন্স কোং পিএলসি, এএসএম ওয়াহেদ উজ্জামান, চেয়ারম্যান, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স পিএলসি এবং মাহবুবুর রহমান, চেয়ারম্যান, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি প্রমূখ।
সভায় রিজওয়ান-উর রহমান, ভাইস-চেয়ারম্যান, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি এবং এ কে এম মনিরুল হক, চেয়ারম্যান, নিটল ইন্স্যুরেন্স পিএলসি ভার্চুয়ালী যুক্ত থেকে বক্তব্য পেশ করেন।
সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, এমপি দ্রুত বীমা দাবী পরিশোধের বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আদেশ নির্দেশ যথাযথভাবে অনুসরন পূর্বক করা বীমা শিল্পের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।










